রাত তখন ২:০৫। নিস্তব্ধ সফিপুর…
চারপাশে এমন নীরবতা, যেন শহরটা গভীর ঘুমে ডুবে আছে।

হাতে ফোন, স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ—

“কিছু মেডিসিন খুব জরুরি, পৌঁছে দেবেন?”

গন্তব্য—চন্দ্রা পার হয়ে, আমাদের কাজের এলাকার অনেকটা বাইরে।

বাইরে তখন গভীর রাত। সফিপুর ফ্লাইওভারের ওপাশের রাস্তাটা ইদানিং বড্ড অচেনা লাগে—

নীরব, শূন্য… আর একটু ভয়ংকরও।

ছিনতাইয়ের খবরের ভয়, অজানা আশঙ্কা—মনে হলো বুকের ভেতরটা দু’বার কেঁপে উঠল।

কিন্তু…

একজন অসুস্থ মানুষের নিঃশব্দ আর্তনাদ কি উপেক্ষা করা যায়?

সবার আগে জীবন—তারপর বাকি সব।

সব ভয়কে বা-হাতে সরিয়ে, পকেটে দায়িত্ব আর মনে একটুখানি সাহস নিয়ে আমি বেরিয়ে পড়লাম।

রাত তখন আরো গভীর হচ্ছিল, আর আমি ছুটছিলাম একটা অজানা ঠিকানার দিকে—

হাতে কিছু ওষুধ, কিন্তু মনে যেন কারো জীবনের শেষ আশার প্রদীপ।

গন্তব্যে পৌঁছে যখন সেই বৃদ্ধা মায়ের হাতে ওষুধগুলো তুলে দিলাম,

তিনি যেভাবে আমার মাথায় হাত রাখলেন—
সেটা শুধু আশীর্বাদ ছিল না,

মনে হলো যেন জ্বলন্ত জীবনের ওপর এক মুঠো শীতল ছায়া নেমে এলো।

কাঁপা কণ্ঠে বললেন—
বাবা, তুমি সুখে থাকো, দীর্ঘজীবী হও। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক…”
এক নিমিষেই সব ভয়, সব ক্লান্তি, সব অন্ধকার ধুয়ে মুছে গেল।

বলুন তো—
এই যে তৃপ্তি, এই যে মানুষের আপন হয়ে ওঠার অনুভূতি…
পৃথিবীর কোনো কাগজের নোট দিয়ে কি এটা কেনা সম্ভব?

না—
ভালোবাসা কেনা যায় না,
ভালোবাসা অর্জন করতে হয়।
তিনি আমাকে ১৫০ টাকা ডেলিভারি চার্জ দিতে চেয়েছিলেন—
বারবার, জোর করেই…

কিন্তু আমি নেইনি।
কারণ সব সময় কাগজের নোট শান্তি দেয় না…
কখনো কখনো একফোঁটা দোয়া,

একটি মায়ের কাঁপা কণ্ঠের আশীর্বাদ—
সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

সেদিন আমি টাকা নেইনি,
কিন্তু ফিরে এসেছি এমন এক সম্পদ নিয়ে—
যার মূল্য এই পৃথিবীর কোনো মুদ্রায় মাপা যায় না।

হ্যাঁ…
কখনো কখনো ভালোবাসার মূল্য,
পৃথিবীর সব কিছুকে ছাড়িয়ে যায়।
আমি R Link Express শুধু ব্যবসা করতে আসিনি…
আমরা এসেছি মানুষের বিপদের মুহূর্তে,
হাতের কাছে একটুখানি ভরসা হয়ে দাঁড়াতে।

যে দোয়া আমি সেদিন পেয়েছি—তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি,
যার মূল্য কোনো টাকায় মাপা যায় না।
আমরা আছি… থাকব—
আপনার প্রতিটি জরুরি প্রয়োজনে, প্রতিটি কঠিন মুহূর্তে।
✅ ২৪/৭ মেডিসিন ডেলিভারি
✅ নিরাপদ পার্সেল ও জরুরি ডকুমেন্ট
✅ টাটকা কাঁচাবাজার ও দৈনন্দিন সব সেবা

আপনার বিপদের দিনে, আপনার ব্যস্ততার মুহূর্তে—
এই 01890739157 নম্বরটিই হোক আপনার সবচেয়ে বড় ভরসার জায়গা।
আমাদের পেজটি Follow দিয়ে পাশে থাকুন…
হয়তো আপনার একটি প্রয়োজনই জন্ম দেবে আমাদের জীবনের আরেকটি গল্প